BIPLOB CHANDRA ROY: নিজের কথায়
আমি স্বাধীন ভাবে কিছু করতে চাই তাই আমি Digital Marketing সম্পর্কে আরও ভালোভাবে শিখতে এবং নিজের দক্ষতা বৃদ্ধি করতে Dreams IT Park-এ এসেছি । আমার লক্ষ্য হলো একজন দক্ষ Digital Marketer হিসেবে নিজেকে প্র…
কবে Dreams IT Park-এ যোগ দিয়েছেন?
২০২৫ সালের অক্টোবর মাসে
কেন এসেছিলেন?
আমি স্বাধীন ভাবে কিছু করতে চাই তাই আমি Digital Marketing সম্পর্কে আরও ভালোভাবে শিখতে এবং নিজের দক্ষতা বৃদ্ধি করতে Dreams IT Park-এ এসেছি । আমার লক্ষ্য হলো একজন দক্ষ Digital Marketer হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা.
প্রথম দিনগুলো কেমন ছিল?
নতুন দিন গুলো আমার জন্য একটু অন্যরকম ছিল নতুন মানুষ নতুন পরিবেশ আমি সিলেট এর ভাষা বুজতাম না সব মিলিয়ে সব কিছু বুজতে আমার একটু সময় লেগেছিলো। তবে ধীরে ধীরে সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে পেরেছি। নতুন কিছু শেখার আগ্রহ, নিজের দক্ষতা বাড়ানোর চেষ্টা এবং ভবিষ্যতে ভালো কিছু করার স্বপ্ন আমাকে অনুপ্রাণিত করেছে।
কে সবচেয়ে বেশি সাহায্য করেছে?
আমার কাজ শিখতে সব সময় আমাকে সাহায্য করেছিল আমার টিম লিডার তুহিন ভাই। তুহিন ভাই এখান থেকে চলে গেলে আমাকে সব সময় সাপোর্ট দিয়েছে ল্যাব ৩ এর লিডার শুভ্রধর দাদা উনার কাছ থেকে অনেক কিছু শিখেছি
প্রথম অর্ডার পাওয়ার অনুভূতি কেমন ছিল?
প্রথম অর্ডার পাওয়ার অনুভূতি ছিল সত্যিই অসাধারণ ও আনন্দের। নিজের শেখা দক্ষতা কাজে লাগিয়ে প্রথমবার কাজের সুযোগ পাওয়ায় আমার আত্মবিশ্বাস অনেক বেড়ে গিয়েছিল। আমাকে প্রথম অর্ডার নিয়ে আসার জন্য অনেক বেশি পরিশ্রম করতে হয়েছে
আপনার মেন্টর সম্পর্কে লিখুন
আমার মেন্টর খুবই আন্তরিক,বন্ধুসুলভ, সহযোগিতাপরায়ণ এবং দক্ষ একজন মানুষ। তিনি আমাকে সঠিক দিকনির্দেশনা দিয়ে নতুন নতুন বিষয় শিখতে এবং নিজের দক্ষতা বাড়াতে অনুপ্রাণিত করেন। তাঁর শেখানোর পদ্ধতি ও মূল্যবান পরামর্শ আমাকে আত্মবিশ্বাসের সঙ্গে সামনে এগিয়ে যেতে সাহায্য করে। তাঁর প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।
সব মিলিয়ে এখানকার পরিবেশ কেমন?
সব মিলিয়ে এখানকার পরিবেশ খুব ভালো। আমি এখানে আসার আগে যা যা ভেবেছিলাম এখানে এসে তার চেয়ে বেশি কিছু পেয়েছি। এখানে থাকলে একটি জিনিস খুব ভালো লাগে তা হলো এখানে দিন কিভাবে যায় আমি নিজেও বুজতে পারি না
সবচেয়ে কঠিন কী ছিল?
এখানে এসে আমার জন্য সব চেয়ে কষ্টের ছিল প্রথম ২ মাস কারণ এখানে প্রথম দিকে এসে টিকে থাকা তাই খুব কষ্টের নতুন পরিবেশ নতুন মানুষ নতুন কাজের সিস্টেম সব মিলিয়ে শুরু টাই ছিল কষ্টের
কী কী শিখেছেন?
Dreams IT Park-এ আমি Digital Marketing সম্পর্কে নতুন নতুন বিষয় শিখছি। বিশেষ করে Social Media Marketing, SEO, ভিডিও SEO , AI ভিডিও তৈরি , ইমেইল মার্কেটিং , অনলাইন মার্কেটিং কৌশল, ক্লায়েন্ট কমিউনিকেশন এবং কীভাবে অনলাইনে একটি ব্যবসা বা সার্ভিসের প্রচার করতে হয়, সে সম্পর্কে জ্ঞান অর্জন করছি।
এখন কেমন আছেন?
এখন আমি অনেক ভালো আছি এবং নিজের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী। Dreams IT Park থেকে শেখা জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজের দক্ষতা বাড়ানোর চেষ্টা করছি। এখন আমার আত্মবিশ্বাস আগের চেয়ে অনেক বেশি।
আপনার স্বপ্ন কী?
আমার স্বপ্ন হলো একজন দক্ষ ও সফল Digital Marketer হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা। আমি Digital Marketing-এর সব গুরুত্বপূর্ণ বিষয় ভালোভাবে শিখে নিজের দক্ষতা বৃদ্ধি করতে চাই। ভবিষ্যতে নিজের কাজের মাধ্যমে দেশ-বিদেশের ক্লায়েন্টদের সহযোগিতা করতে চাই এবং একজন সফল ফ্রিল্যান্সার হিসেবে নিজের ক্যারিয়ার গড়তে চাই। পাশাপাশি পরিবারের পাশে দাঁড়ানো এবং নিজের স্বপ্নগুলো পূরণ করাই আমার জীবনের অন্যতম লক্ষ্য।এর পাশাপাশি, নিজের বড় ব্যবসা গড়ে তোলা
Dreams IT Park সম্পর্কে আর কিছু বলার থাকলে লিখুন
Dreams IT Park আমার কাছে নতুন কিছু শেখা, নিজের দক্ষতা বৃদ্ধি করা এবং স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। এই প্রতিষ্ঠান শুধু কাজ শিখায় না দক্ষ মানুষ তৈরি করে।
যারা Dreams IT Park-এ আসতে চান, তাদের জন্য আমার পরামর্শ হলো—নিজের লক্ষ্য ঠিক রেখে ধৈর্য ও আগ্রহের সঙ্গে শেখার চেষ্টা করুন। আপনার যদি স্বপ্ন থেকে থাকে যে আপনি একজন সফল Digital মার্কটোর হবেন তা হলে আপনার জন্য Dreams IT Park হলো সব চেয়ে ভালো কারণ এখানে আপনি হাতে কলমে শিখার সুযোগ পাবেন
BIPLOB CHANDRA ROY



