সফলতার গল্প

Jaber Ahmed: নিজের কথায়

আমি এখানে এসেছি নিজের দক্ষতাকে একটি পেশাদার পর্যায়ে নিয়ে যেতে এবং প্রযুক্তিনির্ভর ক্যারিয়ার গড়ে তুলতে। আমি বিশ্বাস করি, সঠিক দিকনির্দেশনা, নিয়মিত শেখা এবং ধারাবাহিক পরিশ্রমই সফলতার মূল চাবিকাঠি।…

Jaber AhmedJaber Ahmed · সিলেট

কবে Dreams IT Park-এ যোগ দিয়েছেন?

ড্রিমস আইটি পার্ক আমি এসেছি ১০-০৬-২০২৬

কেন এসেছিলেন?

আমি এখানে এসেছি নিজের দক্ষতাকে একটি পেশাদার পর্যায়ে নিয়ে যেতে এবং প্রযুক্তিনির্ভর ক্যারিয়ার গড়ে তুলতে। আমি বিশ্বাস করি, সঠিক দিকনির্দেশনা, নিয়মিত শেখা এবং ধারাবাহিক পরিশ্রমই সফলতার মূল চাবিকাঠি। তাই এমন একটি প্ল্যাটফর্ম বেছে নিয়েছি, যেখানে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে নিজেকে উন্নত করে ভবিষ্যতে একজন দক্ষ ও দায়িত্বশীল পেশাজীবী হিসেবে প্রতিষ্ঠিত হতে পার

প্রথম দিনগুলো কেমন ছিল?

আমার প্রথম দিনটি ছিল বেশ চ্যালেঞ্জিং। নতুন পরিবেশ, নতুন মানুষ এবং সম্পূর্ণ নতুন একটি শেখার যাত্রা, শুরুতে কীভাবে নিজেকে মানিয়ে নেব, তা নিয়ে কিছুটা দ্বিধা ও অনিশ্চয়তা ছিল।

কে সবচেয়ে বেশি সাহায্য করেছে?

আমাকে অনেক সাহায্য করেছেন ড্রিমস আইটি পার্কের সিনিয়র ভাইয়েরা। বিশেষ করে ড্রিমস আইটি পার্কের এডমিন মেহেদি ভাই ,সিইও স্যার এবং বাকী এডমিন সবাই আমাকে অনেক সহযোগিতা করেছেন।

প্রথম অর্ডার পাওয়ার অনুভূতি কেমন ছিল?

প্রথম অর্ডার পাওয়ার অনুভূতিটি ছিল আমার জীবনের সবচেয়ে স্মরণীয়, আনন্দময় এবং গর্বের মুহূর্তগুলোর একটি। আজও সেই মুহূর্তটি মনে পড়লে একই রকম ভালো লাগা, আবেগ এবং অনুপ্রেরণা অনুভব করি

আপনার মেন্টর সম্পর্কে লিখুন

আমার মেন্টর সম্পর্কে লিখে শেষ করা যাবে না। তিনি আমাকে হাত ধরে ফ্রিল্যান্সিং শিখিয়েছেন এবং এখনো প্রতিনিয়ত শিখিয়ে যাচ্ছেন। আমার ক্যারিয়ারের পথে এগিয়ে যেতে তিনি সব সময় আমাকে সহযোগিতা করেছেন। শুধু ফ্রিল্যান্সিং শেখানোই নয়, কীভাবে নিজের পরিশ্রম, দক্ষতা ও আত্মবিশ্বাস দিয়ে নিজের ক্যারিয়ার গড়ে তুলতে হয়, সেটাও তিনি আমাকে শিখিয়েছেন। তাঁর দিকনির্দেশনা, অনুপ্রেরণা ও সহযোগিতা আমার জীবনে অনেক বড় ভূমিকা রেখেছে। সত্যি বলতে, স্যারের অবদান ও তাঁর প্রতি আমার কৃতজ্ঞতা ভাষায় প্রকাশ করে শেষ করা যাবে না। তাঁর মতো একজন মেন্টরকে পাশে পেয়ে আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি

সব মিলিয়ে এখানকার পরিবেশ কেমন?

সব মিলিয়ে এখানকার পরিবেশ আমার কাছে বেশ ভালো লাগছে। সিনিয়র ভাইদের সহযোগিতা, সবার আন্তরিকতা এবং কাজ শেখার সুন্দর পরিবেশ, সবকিছু মিলিয়ে আমি সন্তুষ্ট।

সবচেয়ে কঠিন কী ছিল?

সবচেয়ে কঠিন সময় ছিল যখন এই প্রতিষ্ঠানে আসার আগে ক্যারিয়ার নিয়ে চিন্তা করতাম। তখন সবকিছুই অনেক কঠিন মনে হতো। কীভাবে ক্যারিয়ার গড়ে তুলব, কীভাবে ফ্রিল্যান্সিং শিখব কিছুই ভালোভাবে বুঝতে পারতাম না। কিন্তু ড্রিমস আইটি পার্কে আসার পর ধীরে ধীরে সবকিছু শিখতে শুরু করলাম। আস্তে আস্তে নিজের দক্ষতা বাড়ল, আত্মবিশ্বাস ফিরে পেলাম এবং একসময় সবকিছু ঠিক হতে শুরু করল। এখন বুঝতে পারি, ধৈর্য ধরে চেষ্টা করলে এবং সঠিক দিকনির্দেশনা পেলে জীবনে এগিয়ে যাওয়া স

কী কী শিখেছেন?

আমি এখানে এসে ক্লায়েন্ট হান্টিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, প্রমোশন, Fiverr-এ SEO অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টসহ আরও অনেক কিছু শিখেছি। এসব দক্ষতা অর্জনের মাধ্যমে আমি আমার জ্ঞান ও অভিজ্ঞতা বাড়াতে পেরেছি, যা আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়ে তুলতে অনেক সাহায্য করেছে।

এখন কেমন আছেন?

আলহামদুলিল্লাহ, এখন আমি অনেক ভালো আছি। Dreams IT Park-এ এসে আগের তুলনায় অনেক বেশি আত্মবিশ্বাসী হয়েছি এবং কাজের ক্ষেত্রে নিজের দক্ষতা বাড়াতে পেরেছি। এখন নতুন কাজ শিখতে, নতুন চ্যালেঞ্জ নিতে এবং নিজের অভিজ্ঞতাকে কাজে লাগাতে অনেক বেশি আগ্রহ অনুভব করি। এখানকার সুন্দর পরিবেশ, সিনিয়র ভাইদের সহযোগিতা এবং আমাদের মেন্টর রাজু স্যারের দিকনির্দেশনা আমাকে প্রতিনিয়ত সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। সব মিলিয়ে, আমি এখন অনেক ভালো আছি এবং নিজের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী।

আপনার স্বপ্ন কী?

আমার স্বপ্ন একজন সফল ফ্রিল্যান্সার হওয়া, নিজের দক্ষতা ও পরিশ্রমের মাধ্যমে ক্যারিয়ারে প্রতিষ্ঠিত হওয়া এবং নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে একটি দক্ষ টিম গড়ে তোলা। পাশাপাশি পরিবারের মুখে হাসি ফোটানো এবং অন্যদের সফল হতে সাহায্য করা।

নতুনদের জন্য পরামর্শ
যারা Dreams IT Park-এ আসতে চায়, তাদের আমি বলব, এখানে আসার সুযোগ পাওয়া সত্যিই সৌভাগ্যের বিষয়। তাই যারা এই সুযোগ পেয়েছ, তারা নিজেদের ভাগ্যবান মনে করতে পারো।
Jaber Ahmed
WhatsAppJaber Ahmed: নিজের কথায় | Dreams IT Park