MD. Rajul Amin: নিজের কথায়
আমি Dreams IT Park- এ ২০২৫-এর অক্টোবর মাসে এসেছি
কবে Dreams IT Park-এ যোগ দিয়েছেন?
আমি Dreams IT Park- এ ২০২৫-এর অক্টোবর মাসে এসেছি
কেন এসেছিলেন?
আমি এখানে এসেছি নিজের দক্ষতাকে একটি পেশাদার পর্যায়ে নিয়ে যেতে এবং প্রযুক্তিনির্ভর ক্যারিয়ার গড়ে তুলতে। আমি বিশ্বাস করি, সঠিক দিকনির্দেশনা, নিয়মিত শেখা এবং ধারাবাহিক পরিশ্রমই সফলতার মূল চাবিকাঠি। তাই এমন একটি প্ল্যাটফর্ম বেছে নিয়েছি, যেখানে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে নিজেকে উন্নত করে ভবিষ্যতে একজন দক্ষ ও দায়িত্বশীল পেশাজীবী হিসেবে প্রতিষ্ঠিত হতে পারব।
প্রথম দিনগুলো কেমন ছিল?
আমার প্রথম দিনটি ছিল বেশ চ্যালেঞ্জিং। নতুন পরিবেশ, নতুন মানুষ এবং সম্পূর্ণ নতুন একটি শেখার যাত্রা, শুরুতে কীভাবে নিজেকে মানিয়ে নেব, তা নিয়ে কিছুটা দ্বিধা ও অনিশ্চয়তা ছিল।
কে সবচেয়ে বেশি সাহায্য করেছে?
আমার প্রিয় একজন সিনিয়র ভাই Asraf uddin Tuhin. তিনি আমাকে Dreams IT Park আসার পর থেকেই আমাকে সাপোর্ট করেছেন। আমি ভাইয়ের প্রতি সত্যিই কৃতজ্ঞ। 🥰🩶
প্রথম অর্ডার পাওয়ার অনুভূতি কেমন ছিল?
প্রথম অর্ডার পাওয়ার অনুভূতিটি ছিল আমার জীবনের সবচেয়ে স্মরণীয়, আনন্দময় এবং গর্বের মুহূর্তগুলোর একটি। আজও সেই মুহূর্তটি মনে পড়লে একই রকম ভালো লাগা, আবেগ এবং অনুপ্রেরণা অনুভব করি।😍
আপনার মেন্টর সম্পর্কে লিখুন
আমার মেন্টর আখলাকুল আম্বিয়া রাজু স্যার সম্পর্কে যতই বলি, ততই কম হবে। আজ আমি যে অবস্থানে আছি, তার পেছনে স্যারের দিকনির্দেশনা, বিশ্বাস এবং নিরলস পরিশ্রমের অবদান অপরিসীম। তিনি শুধু আমাকে একটি দক্ষতা শেখাননি, বরং আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও সঠিক পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণাও দিয়েছেন। ভবিষ্যতে যদি আমি আরও বড় কোনো সাফল্য অর্জন করতে পারি, তবে তার পেছনেও স্যারের অবদান অনস্বীকার্য থাকবে। আমি সবসময় তাঁর প্রতি কৃতজ্ঞ। 🩶❤️
সব মিলিয়ে এখানকার পরিবেশ কেমন?
সব মিলিয়ে এখানের পরিবেশ খুবই অসাধারণ আমি এখানে অনেক ভালো অবস্থায় আছি আলহামদুলিল্লাহ।🤲
সবচেয়ে কঠিন কী ছিল?
আমার কাছে কঠিন বলতে কিছুই ছিল না, আমি সবকিছুই আমার নিজের মতো করে দেখেছি এবং সহজভাবে নিয়েছি।💪
কী কী শিখেছেন?
আমি Dreams IT Park থেকে Digital Marketing, AI-Generated Content Creation, Website Development, SEO Optimization এবং Google Ads Campaign সম্পর্কে শিখেছি। তবে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জন হলো Leadership Skill. যার মাধ্যমে আমি টিম পরিচালনা করা, সদস্যদের অনুপ্রাণিত করা এবং সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে শিখেছি।🥷
এখন কেমন আছেন?
আলহামদুলিল্লাহ, বর্তমানে ভালো আছি। Dreams IT Park-এ একটি ল্যাবের Leader হিসেবে দায়িত্ব পালন করছি। নিজের দক্ষতা বৃদ্ধি করার পাশাপাশি টিমের সদস্যদের গাইড করা এবং সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি।📍
আপনার স্বপ্ন কী?
আমার স্বপ্ন একজন সফল ফ্রিল্যান্সার হওয়া, নিজের দক্ষতা ও পরিশ্রমের মাধ্যমে ক্যারিয়ারে প্রতিষ্ঠিত হওয়া এবং নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে একটি দক্ষ টিম গড়ে তোলা। পাশাপাশি পরিবারের মুখে হাসি ফোটানো এবং অন্যদের সফল হতে সাহায্য করা।
Dreams IT Park সম্পর্কে আর কিছু বলার থাকলে লিখুন
Dreams IT Park আমার স্বপ্ন পূরণের প্রথম ধাপ এবং আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই প্রতিষ্ঠান থেকে আমি যে শিক্ষা, অভিজ্ঞতা, দক্ষতা ও ভালোবাসা পেয়েছি, তার প্রতিটি বিষয় আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে। Dreams IT Park আমাকে শুধু কাজ শেখায়নি, বরং নিজের স্বপ্ন দেখতে, আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে এবং নেতৃত্ব দিতে শিখিয়েছে। আমি আজীবন Dreams IT Park-এর প্রতি কৃতজ্ঞ থাকব। আমার জীবনে Dreams IT Park-এর অবদান কখনো ভুলব না। আমি চাই, এই প্রতিষ্ঠানের সঙ্গে থেকে নিজেকে আরও দক্ষ করে তুলতে এবং প্রতিষ্ঠানের সাফল্যে নিজের অবদান রাখতে। ❤️
যারা Dreams IT Park-এ আসতে চায়, তাদের প্রতি আমার পরামর্শ হলো. নিজের ওপর বিশ্বাস রাখুন, ধৈর্য ধরে শিখুন এবং পরিশ্রম করার মানসিকতা তৈরি করুন। এখানে শেখার সুযোগগুলো কাজে লাগান, নিয়ম-শৃঙ্খলা মেনে চলুন এবং সিনিয়রদের কাছ থেকে অভিজ্ঞতা অর্জন করুন। সফল হতে হলে সময়ের মূল্য দিতে হবে, নিজের দক্ষতা বাড়াতে হবে এবং কখনো হাল ছেড়ে দেওয়া যাবে না।
MD. Rajul Amin


