Success story

মোঃ বাবুল আক্তার জনি, in their own words

আইটি সেক্টরে আসার ইচ্ছা থাকলেও সঠিক দিকনির্দেশনা বা গাইডলাইনের অভাব ছিল। কীভাবে শুরু করব এবং কোথায় শিখলে ভালো হবে, এই সঠিক পথপ্রদর্শনের আশাতেই আমি ড্রিমস আইটি পার্কে যুক্ত হয়েছিলাম।

মোঃ বাবুল আক্তার জনিমোঃ বাবুল আক্তার জনি · Jashore

কবে Dreams IT Park-এ যোগ দিয়েছেন?

২০২৫ সালের জুন মাসে

কেন এসেছিলেন?

আইটি সেক্টরে আসার ইচ্ছা থাকলেও সঠিক দিকনির্দেশনা বা গাইডলাইনের অভাব ছিল। কীভাবে শুরু করব এবং কোথায় শিখলে ভালো হবে, এই সঠিক পথপ্রদর্শনের আশাতেই আমি ড্রিমস আইটি পার্কে যুক্ত হয়েছিলাম।

প্রথম দিনগুলো কেমন ছিল?

আমার প্রথম দিনটা সত্যি অনেক স্মৃতির। কারণ প্রথম দিন বিশেষ করে সিইও স্যার, আমার তৎকালীন লিডার শাহরিয়ার ভাই, সহকর্মী এবং বড় ভাইয়েরা আমাকে আন্তরিকতার সাথে আপন করে নিয়েছিলেন।

কে সবচেয়ে বেশি সাহায্য করেছে?

আমাদের সিইও স্যার এমন চমৎকার পরিবেশ তৈরি করেছেন যেখানে সবাই সবাইকে সাহায্য করে। তবে তার মধ্যে শাহরিয়ার ভাই আমাকে সবচেয়ে বেশি সাহায্য করেছেন। উনি একদম বড় ভাইয়ের মতো আমাকে সবসময় দেখে রেখেছেন।

প্রথম অর্ডার পাওয়ার অনুভূতি কেমন ছিল?

আমার প্রথম অর্ডার পেতে বেশ সময় লেগেছিল। তবে প্রথম অর্ডার পাওয়ার ক্ষেত্রে আমার সিনিয়র বড় ভাই এবং শুভ্র দাদার অবদান ও সাহায্য অনেক। সত্যি বলতে, প্রথম অর্ডার পাওয়ার সেই অনুভূতি আমি ভাষায় প্রকাশ করতে পারব না।

আপনার মেন্টর সম্পর্কে লিখুন

আমার মেন্টর Akhlakul Ambia Raju স্যার সম্পর্কে আসলে এতটুকু জায়গায় লিখে শেষ করা সম্ভব নয়। ড্রিমস আইটি পার্কে তিনিই আমার প্রথম মুগ্ধতা। এই প্রতিষ্ঠানে আসার প্রথম দিনেই তাঁর একটি স্মরণীয় কর্মকাণ্ডের মাধ্যমে আমার মনে তাঁর প্রতি গভীর মুগ্ধতা তৈরি হয়, যা সময়ের সাথে সাথে আরও বেড়েছে। বিশেষ করে তাঁর নৈতিক দিকগুলো এবং উদার মানসিকতা আমাকে সবসময় মুগ্ধ করে এবং ভালো কিছু করার অনুপ্রেরণা জোগায়।

সব মিলিয়ে এখানকার পরিবেশ কেমন?

সব মিলিয়ে এখানকার পরিবেশ একজন প্রকৃত শিক্ষার্থীর জন্য সত্যি উপযোগী। কারণ এখানে শুধু কাজ শেখানো হয় না, পাশাপাশি ফ্রিল্যান্সিং লাইফের প্রতিকূলতা, চ্যালেঞ্জগুলো মোকাবিলা করা, টিমওয়ার্ক এবং টিম বন্ডিং শিখানো হয়, যা একজন শিক্ষার্থীকে একজন প্রকৃত ও খাঁটি মানুষ হিসেবে গড়ে তোলে।

সবচেয়ে কঠিন কী ছিল?

আমার জন্য সবচেয়ে কঠিন ছিল এখানকার আঞ্চলিক ভাষা বুঝতে পারা। তবে আমি যতবার বুঝতে ব্যর্থ হয়েছি, ততবারই সবার সহযোগিতা পেয়েছি। বিশেষ করে আমার মনে থাকবে, শাহরিয়ার ভাই আমাকে বারবার একটা জিনিস অনেক ধৈর্যের সাথে বুঝিয়ে দিতেন।

কী কী শিখেছেন?

আলহামদুলিল্লাহ! আমি টিমওয়ার্ক, টিম পরিচালনা, ক্লায়েন্ট কমিউনিকেশন, ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত দক্ষতা, নতুন পরিবেশের সাথে মানিয়ে নেওয়া এবং বিভিন্ন সৃজনশীল (ক্রিয়েটিভ) প্রজেক্টের কাজ শিখেছি।

আপনার স্বপ্ন কী?

প্রযুক্তির এই দ্রুত পরিবর্তনশীল যুগে নিজেকে একজন দক্ষ পেশাদার হিসেবে গড়ে তোলা এবং আমার অর্জিত জ্ঞান দিয়ে নিজের পাশাপাশি অন্য মানুষকেও স্বনির্ভর ও সফল করে তুলতে সাহায্য করা।

Dreams IT Park সম্পর্কে আর কিছু বলার থাকলে লিখুন

Dreams IT Park শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি একটি পরিবার। এখানকার সবাই যেভাবে একে অপরের পরিপূরক হয়ে কাজ করে, তা সত্যি অনুকরণীয়। এই পরিবারের অংশ হতে পেরে আমি গর্বিত।

Advice for newcomers
যারা এই প্রতিষ্ঠানে আসতে চায়, তাদের উদ্দেশ্যে আমি বলব, এটি তাদের জীবনের অন্যতম সেরা একটি সিদ্ধান্ত হবে। কারণ এই প্রতিষ্ঠানে আসার পর আপনার সফলতার দায়িত্ব প্রতিষ্ঠান নিজ কাঁধে তুলে নেয়।
মোঃ বাবুল আক্তার জনি
WhatsAppমোঃ বাবুল আক্তার জনি, in their own words | Dreams IT Park