Success story

Rezuan Parvez, in their own words

২০২২ সাল থেকে অপেক্ষা করেছিলাম ড্রিমস আইটি পার্কে যোগ দেওয়ার জন্য কিন্তু পারিবারিক ও ব্যাক্তিগত কিছু কারনে আমি তখন যোগ দিতে পারি নি। পরবর্তীতে দীর্ঘ অপেক্ষার পর ২০২৫ সালের ২০ আগষ্ট ড্রিমস আইটি পার্ক …

Rezuan ParvezRezuan Parvez · Sunamganj

কবে Dreams IT Park-এ যোগ দিয়েছেন?

২০২২ সাল থেকে অপেক্ষা করেছিলাম ড্রিমস আইটি পার্কে যোগ দেওয়ার জন্য কিন্তু পারিবারিক ও ব্যাক্তিগত কিছু কারনে আমি তখন যোগ দিতে পারি নি।

পরবর্তীতে দীর্ঘ অপেক্ষার পর ২০২৫ সালের ২০ আগষ্ট ড্রিমস আইটি পার্ক পরিবারের সাথে যোগদান করি।

কেন এসেছিলেন?

আমার স্বপ্ন ছিলো একটাই, সফল হওয়া।

কিন্তু বাংলাদেশের বর্তমান চাকরির বাজার ও পারিবারিক অসচ্ছলতার কারনে আমি অনেক স্বপ্ন নিয়ে ফ্রিল্যান্সিং শুরু করি।

প্রথম দিনগুলো কেমন ছিল?

ড্রিমস আইটি পার্কে আসার পর প্রথম দিনগুলো আমার খুব একা লাগতো ও আমি প্রায়ই হতাশ হয়ে যেতাম।

কিন্তু যত দিন যাচ্ছিলো ততই আমার দিনগুলো আরো সহজ ও আনন্দময় হয়ে উটলো।

কে সবচেয়ে বেশি সাহায্য করেছে?

ভিবিন্নসময়ে দায়িত্বশীল লিডার যেমন সালেহ, তুহিন, শুভ্র ধার, মাসুদ তারা সবাই ও ভিবিন্ন সিনিয়র ভাইয়েরা আমাকে সাহায্য করেছেন।

আমি তাদের প্রতি কৃতজ্ঞ।

প্রথম অর্ডার পাওয়ার অনুভূতি কেমন ছিল?

আমার প্রথম অর্ডার ছিলো ১০ ডলার।

প্রথম অর্ডারের অনুভূতি আমি ভাষায় প্রকাশ করতে পারবো না।

হয়তো সেই অনুভূতির কারনেই আমি ড্রিমস আইটি পার্ক পরিবারের সাথে থাকতে পেরেছি।

আপনার মেন্টর সম্পর্কে লিখুন

প্রিয় মেন্টর "আখলাকুল আম্বিয়া রাজু" স্যারের প্রতি আমি প্রথমেই কৃতজ্ঞতা স্বীকার করছি কারন উনি এমন একটি সিস্টেম তৈরী না করলে অন্তত আমি ফ্রিল্যান্সিং এ আসার ও শেখার সুযোগ পেতাম না।

উনার সম্পর্কে বলতে গেলে আমার জীবনে আমি সবচেয়ে বেশি শিক্ষা অর্জন করেছি উনার থেকে।

তিনি প্রতিটি সমস্যাকে সমাধান করে যেভাবে সুযোগ হিসেবে গ্রহন করেন তা আমাকে অনেক মুগ্ধ করে।

আমি স্যারের ও উনার পরিবারের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

সব মিলিয়ে এখানকার পরিবেশ কেমন?

ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে কাজ করার জন্য যেমন পরিবেশ দরকার এখানে টিক তেমনিই আছে।

ল্যাবের পরিবেশ, রুমের পরিবেশ, খাওয়া দাওয়া থেকে শুরু করে সকল পরিবেশ খুব মনোমুগ্ধকর।

সবচেয়ে কঠিন কী ছিল?

ড্রিমস আইটি পার্ক এ আসার পরে সবচেয়ে কঠিন ছিলো ধৈর্য ধরে কাজ করাটা।

আলহামদুলিল্লাহ আমি সেটা করতে পেরেছি।

কী কী শিখেছেন?

এখন পর্যন্ত আমি শিখেছি ক্লায়েন্ট হান্টিং, টিম পরিচালনা, ছোট ছোট সমস্যার সমাধান করা।

এখন কেমন আছেন?

আল্লাহ তায়ালার অশেষ রহমতে এখন আমি অনেক ভালো আছি ও আমি এখন প্রতিষ্ঠানে গ্রুপ লিডার হিসেবে আছি।

আপনার স্বপ্ন কী?

আমার স্বপ্ন আমি ভবিষ্যতে ফ্রিল্যান্সিং চালিয়ে যাবো ও আমার মাধ্যমে যেন পিছিয়ে পরা আগ্রহী ব্যাক্তিরা উপকৃত হতে পারে ও আমি সবাইকে সাহায্য করতে পারলে আনন্দিত হবো।

Dreams IT Park সম্পর্কে আর কিছু বলার থাকলে লিখুন

ড্রিমস আইটি পার্ক সম্পর্কে বলতে গেলে আমার দেখা সেরা প্রতিষ্ঠান।

আমি এই প্রতিষ্ঠানের দীর্ঘায়ু কামনা করছি।

Advice for newcomers
যারা ড্রিমস আইটি পার্কে আসতে চায় আমি অবশ্যই তাদের জোরালো সুপারিশ করবো।
Rezuan Parvez
WhatsAppRezuan Parvez, in their own words | Dreams IT Park